1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ , ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী -০৫ (পুঠিয়া-দুর্গাপুর)

শহীদ আলী রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০২-২০২৬ ১০:৫১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০২-২০২৬ ১০:৫১:০৭ অপরাহ্ন
শহীদ আলী রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বচনী প্রচারণা শুরু ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ায় নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ চালিয়েছে ১১ দলীয় জোটভুক্ত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শহীদ আলী রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
​জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা সদস্য মোখলেসুর রহমান বিজয়ের নেতৃত্বে এনসিপি’র নেতা-কর্মী ও স্থানীয় ছাত্র-জনতা প্রথমে শহীদ আলী রায়হানের কবরের পাশে দাড়িয়ে কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
​কবর জিয়ারত শেষে শিলমাড়িয়া এলাকায় জনসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রতি সমর্থন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।
​প্রচারণা সভায় মোখলেসুর রহমান বিজয় বলেন, আমরা শহীদ আলী রায়হান ভাইয়ের স্মৃতিকে ধারণ করে আমাদের পথচলা শুরু করেছি। দেশে যেন নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে না পারে, সেজন্য আমরা জনগণকে সচেতন করছি। ​গণসংযোগের সময় সাধারণ মানুষের মাঝে গণভোটে 'হ্যাঁ' ভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
 
​জনসংযোগে এনসিপির স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন। প্রচারণা চলাকালে লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে জোটের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ