1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ , ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচারণা ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচারণা ও মিছিল ছবি: দৈনিক সোনালী রাজশাহী
নাফিজ হাসান আলভি:
​​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় কাটাখালী এলাকায় দলটির উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচারণা সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।
 
​কাটাখালী এলাকায় আয়োজিত এই নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাটাখালী থানা জামায়াতের আমির অধ্যাপক মোহা. জালাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে সঠিক প্রতিনিধি বেছে নেওয়ার মাধ্যমেই জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব।"
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
অধ্যাপক ​আব্দুল হাই, কাটাখালি পৌর আমির আজিজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান।
​বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। তাই দেশের উন্নয়নের স্বার্থে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাঁরা উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
​সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাটাখালী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহা. রাসেল আলী ও সেক্রেটারি মোঃ সোহাগ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, এবং বাইতুল মাল সম্পাদক মোঃ মেহেদী হাসান নিপু।
​তৃণমূল পর্যায় থেকে বক্তব্য রাখেন, মাসকাটাদিঘী ৩০ নম্বর ওয়ার্ডের ইউনিট সেক্রেটারি মোহা. শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মোহা. আল-আমিন এবং পবা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহা. জাফর ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সমাবেশ শেষে একটি  শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি কাটাখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা নির্বাচনী স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ