1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ , ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় বাসে তল্লাশি, ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১১:৪১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১১:৪১:৫৯ অপরাহ্ন
পুঠিয়ায় বাসে তল্লাশি, ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক ছবি: দৈনিক সোনালী রাজশাহী


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মো. দুলাল মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
​বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় এ অভিযান চালানো হয়। আটক দুলাল মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল শিবপুর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কালে যাত্রী দুলাল মিয়ার হেফাজত থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ