পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী আসিফ খান।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বেলপুকুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহিমান্বিত মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর।
আসিফ খান তার বার্তায় আরও উল্লেখ করেন, এই পবিত্র দিনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেজন্য তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
পরিশেষে তিনি সবার সুস্থতা ও সমৃদ্ধি কামনা করে শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।