1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৮:২২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৮:২২:৫৩ অপরাহ্ন
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের হাতাহাতি ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে কমিটির একাংশের নেতাকর্মীরা ঘোষিত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

একপর্যায়ে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সদ্য ঘোষিত এই কমিটিতে টাকার বিনিময়ে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের জায়গা দেওয়া হয়েছে। একে একটি 'পকেট কমিটি' আখ্যা দিয়ে তারা জানান, ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ণ করে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ