1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে নওগাঁয় ১২১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:২৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:২৭:১৩ অপরাহ্ন
র‌্যাবের পৃথক অভিযানে নওগাঁয় ১২১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবি: দৈনিক সোনালী রাজশাহী
নওগাঁর সদর থানা এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ১২১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড জব্দ করা হয়েছে।
 
র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল নওগাঁ সদর থানাধীন হট্ট নওগাঁ চকপাড়া এলাকায় ধৃত আসামি রনির বসতবাড়িতে প্রথম অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২১ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগা জেলার সদর থানার হট্র নঁওগা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো: রনক ওরফে রনি (৫৬), একই দলের অপর একটি অভিযানে নওগাঁ সদর থানাধীন চকদেব নুনিয়া পাড়া গ্রামে আসামি ওবাইদুল প্রামাণিকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল এবং ১টি সিমসহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সদর থানাধীন চকদেব রামনগর এলাকার মো: সিরাজুর ইসলামের ছেলে মো: দিপু হোসেন (২৮)।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্রয়-বিক্রয় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে এই মাদক নিজেদের হেফাজতে রাখার কথা অকপটে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ