1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে নারী গ্রাহকের ছিনতাই হওয়া টাকা ও বাইকসহ ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১১:০৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১১:০৯:১৫ অপরাহ্ন
নাটোরে নারী গ্রাহকের ছিনতাই হওয়া টাকা ও বাইকসহ ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ২

নাটোরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,  পাবনার ঈশ্বরদী থানার সাঁড়া ইউনিয়নের গোপালপুর বটতলা এলাকার মোঃ আলমাছ আলীর ছেলে মোঃ সবুজ আলী (২০) এবং নাটোরের লালপুর থানার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ সোহাগ আলী (১৯)।
 
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে এক নারী ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করেন। নিজের কাছে থাকা আরও ৩ হাজার টাকাসহ মোট ১ লাখ ৮০ হাজার টাকা ভ্যানিটি ব্যাগে নিয়ে অটোচার্জার ভ্যানে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বৈদ্যনাথপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত ব্যাগটি টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 
ঘটনার পর ভুক্তভোগী লালপুর থানায় অভিযোগ দায়ের করলে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও লালপুর থানার ওসির তত্ত্বাবধানে এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেন।
 
নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল বলেন, জননিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর। পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত তদন্তের কারণেই এত অল্প সময়ে আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার সম্ভব হয়েছে। নাটোরকে অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনের সময় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ