1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার প্রতারণার অভিযোগে বড়াইগ্রামে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১১:৫১:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১১:৫১:৫১ পূর্বাহ্ন
সাইবার প্রতারণার অভিযোগে বড়াইগ্রামে যুবক গ্রেপ্তার ছবি: দৈনিক সোনালী রাজশাহী

নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুর এলাকা থেকে সাইবার প্রতারণার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাইসুল ইসলাম জুয়েল (৩৩)।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে র‍্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল বড়াইগ্রাম থানাধীন গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি গোপালপুর এলাকার মো. মামুন রশিদের ছেলে।
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার জুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ব্যবহার করে পণ্য বিক্রয়ের কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়া ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে প্রোফাইল ছবি সংগ্রহ করে তা ব্যবহার করে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৬০ হাজার টাকা দাবি করা হয়। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে ৮০ হাজার টাকা মূল্যের একটি পণ্য কেনার জন্য ভুক্তভোগীর বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। র‍্যাবের তথ্য অনুযায়ী, মামলার পর তদন্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ