রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকায় অভিযান চালিয়ে ৫০.১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন মেসার্স ছন্দা ফিলিং স্টেশন, বাইপাস রোড, নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫-এর একটি দল।
অভিযানে ঢাকাগামী মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫০.১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মালিকানা সম্পর্কে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।
পরে উদ্ধারকৃত চোলাই মদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৫ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।