1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৮:০১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৮:০৭:৫০ অপরাহ্ন
দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সার বিক্রিতে অনিয়ম ও কারসাজির অভিযোগে এক সার ডিলারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে স্থানীয় কৃষকরা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু সময়ের জন্য সার বিক্রি বন্ধ রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুণরায় সার বিক্রির কার্যক্রম শুরু হয়। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কাশিপুর নামক স্থানে সরকার অনুমোদিত বিসিআই ও বিএডিসির সার ডিলার মেসার্স লাল মোহাম্মদ সরদারের গোডাউনে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে সার নিতে গিয়ে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অনেকে দীর্ঘদিন ঘুরেও সার পাচ্ছেন না। এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং পছন্দের ব্যক্তিদের সার দেওয়ার অভিযোগও করেন তারা। সার নিতে আসা কৃষক হাছেন আলী বলেন, “এখানে বেশি দামে সার বিক্রি করা হয়। আবার ইচ্ছেমতো ব্যক্তিদের সার দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আরেক কৃষক নুর ইসলাম অভিযোগ করে জানান, “এক সপ্তাহ ধরে ঘুরছি, কিন্তু সার পাচ্ছি না। সার নিতে এলে ডিলার লাল মোহাম্মদের লোকজন বলেন সার নেই। বিভিন্ন টালবাহানা করে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তারা গোপনে সার ঠিকই বেশি দামে বিক্রি করে। এদিকে, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে সোমবার দুপুর ডিলার ও কৃষকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ কৃষকরা সার গোডাউনে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগের বিষয়ে ডিলার লাল মোহাম্মদ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, “সার বিক্রিতে কোন অনিয়ম ও কারসাজি করা হয়নি। উপজেলা কৃষি অফিস থেকে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়, তা উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিক্রি করা হয়। আমি কোন অনিয়মের সাথে জড়িয়ে জড়িত নাই। দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “সার বিক্রিতে বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা ওই ডিলারের পয়েন্ট পরিদর্শন করেছি। আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক সার বিক্রির কার্যক্রম মনিটরিং করছেন। ডিলার অনিয়মের সাথে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক সোনালী রাজশাহী / সোহানুর

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ