1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দালালমুক্ত হচ্ছে রাজশাহী বিভাগের সরকারি হাসপাতাল, কঠোর অবস্থানে স্বাস্থ্য পরিচালক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:২২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:২২:৩০ অপরাহ্ন
দালালমুক্ত হচ্ছে রাজশাহী বিভাগের সরকারি হাসপাতাল, কঠোর অবস্থানে স্বাস্থ্য পরিচালক ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহী বিভাগের ৮ জেলা সদর হাসপাতাল ও ৬৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলামের কঠোর নির্দেশনায় মাঠ পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়ন করছেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান।
বিভাগীয় পরিচালক প্রতি মাসে নিজে সরেজমিনে বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন। পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চিকিৎসকদের কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন, হাসপাতাল চত্বরে কোনো দালাল এবং কর্মঘণ্টায় কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। তাঁর এই নিরলস পরিশ্রম ও কঠোর তদারকির ফলে রাজশাহী বিভাগের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর চিত্র পাল্টে গেছে। বিশেষ করে রাজশাহী জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা, দুর্গাপুর, মোহনপুর, চারঘাট, পুঠিয়া, বাঘা, গোদাগাড়ী, তানোর ও বাগমারা এখন প্রায় সম্পূর্ণ দালালমুক্ত। এ বিষয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম ও বিভাগীয় পরিচালক স্যারের কঠোর নির্দেশনার পর আমরা হাসপাতাল চত্বরকে সম্পূর্ণ দালালমুক্ত করেছি।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ার প্রত্যয় বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্বাস্থ্য সচিব মহোদয়ের দক্ষ নেতৃত্বে সারাদেশের সরকারি হাসপাতাল গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে। রাজশাহী বিভাগে বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান অত্যন্ত সফলভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। অন্যদিকে নাটোর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ও রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) স্যারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্স গুলো দালাল নির্মূল করার জন্য নাটোরে ইতিমধ্যেই জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা অভিযান পরিচালনা করছি। নাটোর সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান বলেন, সরকারি হাসপাতাল হবে গরিব মানুষের ভরসার জায়গা। এখানে দালাল বা কোম্পানির প্রতিনিধিদের কোনো স্থান নেই। ইতিমধ্যে রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালালদের আইনের আওতায় আনা হয়েছে। চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ