আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৫:৪৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৫:৪৮:০৮ অপরাহ্ন

দুর্গাপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ট্রাফিক আইন অমান্য করায় মামলা ও গাড়ি জব্দ


রাজশাহীর দুর্গাপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুর্গাপুর-শিবপুর মহাসড়কের ইদ্রিসের মোড় এলাকায় এই বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
 
অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর মোট ৩০ জন সদস্য সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযানে মূলত হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, অনটেস্ট (রেজিস্ট্রেশন বিহীন) এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও তিন চাকার অবৈধ যানবাহনগুলোকে চলাচলে সতর্ক করে দেওয়া হয়েছে।
 
ট্রাফিক আইন ভঙ্গ করায় মোট ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৩টি যানবাহন জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।
 
অভিযান প্রসঙ্গে পুঠিয়া ট্রাফিকের (টি.এস.আই) আব্দুল মালেক জানান, জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ চেকপোস্ট বসানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708