আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:১৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:১৫:০৩ অপরাহ্ন

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার


 
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
 
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে। পরে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে।
 
তল্লাশির সময় রুবেলের শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।
 
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708