1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে জোরপূর্বক পুকুর খনন ভেকুতে এলাকাবাসীর আগুন 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১১:৪৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৬:১৩:৪৯ অপরাহ্ন
দুর্গাপুরে জোরপূর্বক পুকুর খনন ভেকুতে এলাকাবাসীর আগুন  ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহীর দুর্গাপুরে ফসলী জমিতে জোরপূর্বক পুকুর খনন, ৪ টি এস্কেভেটর( ভেকু) তে আগুন দিয়েছে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 
আজকের খবর: দুর্গাপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ট্রাফিক আইন অমান্য করায় মামলা ও গাড়ি জব্দ
 
৩০ ডিসেম্বর (মঙ্গলবার) রাত একটার দিকে কিশমতগনকৌড় ইউপির উজালখলসী পূর্ব পাড়া বীলে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, তাহেরপুর এলাকার প্রভাবশালী যুবদল নেতা বেলাল হোসেন ( ব্যাটারী বেল্লাল) জমির মালিকদের কিছু না জানিয়ে প্রায় ১০০ বিঘা জমি জোরপূর্বক ৬ টি এস্কেভেটর (ভেকু) দিয়ে দিয়ে খনন শুরু করে। কৃষকেরা উপজেলা প্রসাশন কে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাটারী জব্দ করে ধংস করা হয়। রাতে আঁধারে আবারও পুকুর খনন শুরু করলে বিক্ষুব্ধ এলাকাবাসী ভেকুতে আগুন দিলে খননকারী চক্র ভেকু রেখেই পালিয়ে যায়। এর মাঝে একটি ভেকু সম্পূর্ণ পুড়েছে বাকি ৩ টি আংশিক পুড়েছে। কৃষক ইয়াদুল ইসলাম জানান, এই বিলে আমার ১০ কাঠা জমি রয়েছে। আমি সহ অসংখ্য কৃষক জানেনা আমাদের জমিতে পুকুর হবে। ব্যাটারী বেল্লাল জোরপূর্বক পুকুর খনন শুরু করেছিল। এলাকাবাসী ভেকুতে আগুন দিয়েছে। এই ভূমিখেকোদের হাত থেকে আমাদের জমির সুরক্ষা চাই। আমরা পুকুর খনন চাইনা। 
এ বিষয়ে বেলাল হোসেনের মুঠোফোন একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ফসলী জমিতে পুকুর খননের রোধে প্রশাসন তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাটারি জব্দ, জরিমানা, জেল প্রদান করা হচ্ছে। ওই পুকুর খনন কার্য ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্ধ করা হয়েছিল। ফসলী জমিতে পুকুর খনন রোধে অভিযান অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ