বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে
গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
আপলোড সময় :
৩১-১২-২০২৫ ০৫:৫০:০১ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৫ ০৫:৫০:০১ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ীতে ।
গোদাগাড়ী পৌর বিএনপির উদ্যোগে আজ বুধবার বাদ আসর গোদাগাড়ী পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা"
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স