1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা: স্বামীর হাত ফসকে প্রাণ হারালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:০৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:০৩:২৭ অপরাহ্ন
রাজশাহীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা: স্বামীর হাত ফসকে প্রাণ হারালেন স্ত্রী ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহী রেলওয়ে স্টেশনে স্বামীর সঙ্গে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে রুপা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের মো. অনিকের স্ত্রী।
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুপার স্বামী অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত। ছুটির শেষে কর্মস্থলে ফেরার জন্য বিকেলে স্ত্রীকে নিয়ে ঢাকা মুখী 'পদ্মা এক্সপ্রেস' ট্রেনে উঠছিলেন তিনি। তবে তারা যখন স্টেশনে পৌঁছান, ততক্ষণে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করেছিল। অনিক নিজে দ্রুত ট্রেনে উঠে পড়ে চলন্ত অবস্থাতেই স্ত্রীর হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে রুপা খাতুন ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকা দিয়ে নিচে পড়ে যান। স্ত্রীকে পড়ে যেতে দেখে অনিকও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় রুপাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
 
​হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া অন্য পা এবং মাথায় গুরুতর আঘাত ছিল। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ