1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন বিভাগে তাপমাত্রা নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রিতে

নিউজ ডেস্ক
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৮:৪২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৮:৪২:০৭ অপরাহ্ন
তিন বিভাগে তাপমাত্রা নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রিতে
সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু সারাদেশ। এরই মধ্যে জানা গেল, আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।
 
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (৫ জানুয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
 
পোস্টে তিনি লিখেছেন, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর ও মঙ্গলবার রাতে দেশের ৮ বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশঙ্কা রয়েছে।
 
মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোয় সকাল ১০টার আগে সূর্যের আলোর দেখা মিলতে পারে।মঙ্গলবার সকালে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
 
তিনি বলেন, চলমান শৈত্যপ্রবাহ ও কুয়াশা আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
 
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। আর চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ