1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-০২-২০২৬ ০২:১২:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:১২:২৪ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
 
​এ সময় সংগঠনের রাজশাহী শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সদস্য সচিব আঞ্জুমান আরা হক আরশি এবং মুখপাত্র আশরাফুল হক আযিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মমর্যাদা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রথম সোপান। তারা জোর দিয়ে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ কেবল মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যই ছিল না, বরং তা ছিল ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গঠনের আজীবন প্রেরণা।
 
​বক্তব্যে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সমাজের বিভিন্ন স্তরে যখন বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠছে, তখন একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
 
​কর্মসূচির শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ