1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন ইরানি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০২:২৫:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০২:২৫:৫১ পূর্বাহ্ন
জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন ইরানি প্রেসিডেন্ট জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ধারণকৃত ভিডিও বার্তায় উপস্থিত হয়েছেন বলে রোববার (১ মার্চ) সন্ধ্যায় জানিয়েছে বিবিসি।
 
তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ তাদের কাজ শুরু করেছে।
 
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত শূন্যতা এড়াতে যে তিন সদস্যের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নিয়েছে, পেজেশকিয়ান নিজেও তার সদস্য। জানা গেছে, তিনি বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলিরেজা আরাফির সঙ্গে কাজ করছেন।
 
পেজেশকিয়ান আরো বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘হতাশ’ করবে এবং তারা বর্তমানে ‘শত্রুর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে’।
 
জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আধা ঘণ্টা আগে তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক হামলা ‘ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় সংকল্পকে ব্যাহত করবে না।’
 
তিনি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ‘শোক’ মানুষের মনে ‘দীর্ঘ সময়’ ধরে থেকে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ