1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয় বাইকটি রেখে নদীতে ঘুরতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন সব ফাঁকা!

প্রিয় বাইকটি রেখে নদীতে ঘুরতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন সব ফাঁকা!

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৭:৪৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৭:৫৭:৪০ অপরাহ্ন
প্রিয় বাইকটি রেখে নদীতে ঘুরতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন সব ফাঁকা!


রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়ে একদিনেই পৃথক দুটি চুরির ঘটনায় দুটি মোটরসাইকেল নিখোঁজ হয়েছে। গত ২২ মার্চ (রবিবার) বিকেলে ও সন্ধ্যায় ইউসুফপুর বিজিবি ক্যাম্প এবং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই চুরির ঘটনাগুলো ঘটে।
ভুক্তভোগী মোঃ আবু হেনা মস্তফাজামান (৪০) জানান, ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি তার ব্যক্তিগত লাল রঙের TVS Apache RTR 160 (ইঞ্জিন নং- OE4AM2603581) মোটরসাইকেলটি ইউসুফপুর বিজিবি পুরাতন ক্যাম্পের সামনে রেখে নদীর ধারে ঘুরতে যান। পরবর্তীতে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও সেটির হদিস না পেয়ে তিনি চারঘাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে মোঃ খাইরুল ইসলাম নামের এক ব্যক্তির Hero Splendor HF Deluxe (রাজশাহী-হ-১৮-২৫৩১) মোটরসাইকেলটি চুরি হয়। খাইরুল ইসলাম জানান, তিনি তার বন্ধুদের সাথে ৪টি মোটরসাইকেল তালাবদ্ধ করে রেখে নৌকাযোগে চরে ঘুরতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাকি তিনটি থাকলেও তার মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বিক্রেতার মাধ্যমে তিনি জানতে পারেন, অজ্ঞাত এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চম্পট দিয়েছে।
 
পৃথক এই দুটি ঘটনায় ভুক্তভোগীরা চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ার সুযোগে চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
 
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগীরা মোটরসাইকেল নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন, পরবর্তীতে সেখান থেকেই গাড়ি দুটি হারিয়ে যায়। তিনি আরও জানান, "সাধারণ ডায়েরির বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং চুরি হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ