1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আব্দুল আওয়াল, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১১:১৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১১:১৮:৫১ অপরাহ্ন
দুর্গাপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আব্দুল আওয়াল, সন্ধান চায় পরিবার ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের হোজা অনন্তকাদী গ্রাম থেকে আব্দুল আওয়াল (১৩) নামের এক হাফিজিয়া মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
​নিখোঁজ আব্দুল আওয়াল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করত।
​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার পর থেকে আব্দুল আওয়ালকে আর দেখা যায়নি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।
​নিখোঁজ ছাত্রের পরিচয়:
​নাম: আব্দুল আওয়াল
​পিতার নাম: আব্দুল করিম
​ঠিকানা: গ্রাম: হোজা অনন্তকাদী, পোস্ট: পানানগর, থানা: দুর্গাপুর, জেলা: রাজশাহী।
​কোনো হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
​যোগাযোগ:
মোবাইল: ০১৭২৪৯০৯৬৫৬

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ