জামায়াতের এমপি আমির হামজার নামে গ্রেপ্তারি পরোয়ানা
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২১-০৪-২০২৬ ০১:০৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৬ ০১:০৫:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত। মঙ্গলবার বেলা ১১টায় আমলী আদালতের বিচারক সুমন কর্মকার আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটূক্তির মানহানি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল এ তথ্য নিশ্চিত করেছেন।মানহানীর মামলায় আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নের সংসদ সদস্য হওয়া আমির হামজার। এর আগে, গত ২ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।উল্লেখ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ায় গত ২ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স