1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাম্প ট্রাকের রেষারেষিতে ঝরল প্রাণ: রণক্ষেত্র পুঠিয়া, পুলিশ ভ্যান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১২:৪৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১২:৪৩:৪৬ অপরাহ্ন
ডাম্প ট্রাকের রেষারেষিতে ঝরল প্রাণ: রণক্ষেত্র পুঠিয়া, পুলিশ ভ্যান ভাঙচুর ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আকরাম (৬০) নামে এক দর্জি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত স্থানীয় জনতা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দুটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। 
 
​নিহত আকরাম হোসেনের বাড়ি রাজশাহীর সরদহ থানাপাড়া এলাকায়। তিনি বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে টেইলার্সের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
 
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নাশতা শেষ করে মহাসড়ক পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী দুটি বালুবাহী ডাম্প ট্রাক পাল্লাপাল্লি করে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটি তাকে বেশ কিছু দূর পর্যন্ত হিঁচড়ে টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহাসড়ক অবরোধ করে ঘাতক ট্রাকসহ অপর একটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 
​খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
 
​পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যুর পর জনতা উত্তেজিত হয়ে দুটি ট্রাকে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
​রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, শুরুতে উত্তেজনার কারণে তারা ঘটনাস্থলে যেতে না পারলেও পরে পুলিশের সহায়তায় ট্রাক দুটির আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
​বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ