1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:৪৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:৪৭:৪৯ অপরাহ্ন
শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন ছবি: দৈনিক সোনালী রাজশাহী

 
শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন এবং নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা।
 
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
 
মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসির রায় কার্যকর করতে হবে। নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই এ ধরনের অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে।”
 
তারা আরও বলেন, “অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে তা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। ধর্ষকরা যদি বিচারহীনতার সুযোগ পায়, তবে সমাজ থেকে কখনোই অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ন্যায্য বিচারই এখন সাধারণ মানুষের একমাত্র দাবি।”
 
‘এই দেশ আমার-আপনার, তাই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করে ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে’ এমন আহ্বান জানিয়ে বক্তারা প্রশাসনের কাছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।
 
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আব্দুস ছামাদ, প্রথম আলো’র রাজশাহী প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোস্তাফিজ গনি এবং জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী আলোরনি মৈত্র। এছাড়াও কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ