1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০১:৫৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০১:৫৮:২৬ অপরাহ্ন
রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ কয়েক হাজার মুসল্লি। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 
ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেন। 
তিনি বলেন বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে এবং কাজ করে যেতে হবে।"
ঈদের প্রধান জামাত শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণের পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে নগরীর সমস্ত বর্জ্য অপসারণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে এবং নগরীকে দুর্গন্ধমুক্ত রাখতে ইতোমধ্যে নগরবাসীর মাঝে বর্জ্য ফেলার ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। এছাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের কাজের উৎসাহ জোগাতে বিশেষ ঈদ উপহারের অর্থও বিতরণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের আগেই রাজশাহী মহানগরী সম্পূর্ণ বর্জ্যমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ভূমিমন্ত্রী ও রাসিক প্রশাসক ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন। 
তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
 
উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান প্রমুখ।
 
কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল ৭টা এবং সকাল ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টায় বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টেও ঈদের একটি বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ