1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা ও শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে পুঠিয়ায় প্রীতিভোজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন
ঈদুল আজহা ও শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে পুঠিয়ায়  প্রীতিভোজ ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
 
পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। 
 
প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা।
 
আজ শনিবার (৩০ মে) দুপুরে পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় গোলাম মোস্তফার নিজ বাসভবনে আয়োজিত এ প্রীতিভোজে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
 
আয়োজক সূত্রে জানা যায়, ঈদের পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য একটি গরু জবাই করে গরুর মাংস, ডাল ও ভাতের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
প্রীতিভোজে অংশ নেওয়া নেতা-কর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতার রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।
 
এর আগে, শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গোলাম মোস্তফার উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নেতা-কর্মী বলেন, রাজনৈতিক অঙ্গনে প্রায়ই দেখা যায় নির্বাচনী মনোনয়ন বা রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক নেতা তৃণমূলের কর্মীদের থেকে দূরে সরে যান। কিন্তু গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন এবং বিভিন্ন সময় তাঁদের সুখ-দুঃখে পাশে থেকেছেন।
 
তাঁরা বলেন, ‘দলের দুঃসময়ে যেমন তাঁকে মাঠে দেখা গেছে, তেমনি সুসময়েও তিনি তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করেন। আজকের এই প্রীতিভোজ শুধু একটি ভোজসভা নয়, বরং নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি উদ্যোগ। এতে প্রমাণ হয় তিনি তৃণমূলের কর্মীদের গুরুত্ব দেন।’
 
স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী জানান, গোলাম মোস্তফা নিয়মিতভাবে সাধারণ কর্মীদের খোঁজখবর নেন এবং দলীয় কার্যক্রমে তাঁদের সম্পৃক্ত রাখতে কাজ করেন। এ কারণে তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলেও তাঁরা মন্তব্য করেন।
 
অনুষ্ঠানের মাঝে গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা জনগণের পাশে থাকার রাজনীতি করি। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যেই আজকের এই আয়োজন।’
 
তিনি আরও বলেন, ‘পুঠিয়া-দুর্গাপুরের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি সবসময়। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে চাই। দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
 
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
 
ঈদ-পরবর্তী এই প্রীতিভোজকে ঘিরে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের আয়োজন দলীয় কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
 
দৈনিক সোনালী রাজশাহী / রকিবুল হাসান রকি

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ