1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের এজলাস পুনর্বিন্যাসের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১২:৩২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:৩২:১১ অপরাহ্ন
রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের এজলাস পুনর্বিন্যাসের দাবি ফাইল ছবি

রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের এজলাসসমূহ পুনর্বিন্যাসের দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন।
বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, ৮ তলাবিশিষ্ট আদালত ভবনে প্রতিদিন বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি থাকলেও প্রথম চার তলায় মাত্র দুটি এজলাস কক্ষ রয়েছে। অন্যদিকে আমলী আদালতগুলো ভবনের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলায় অবস্থিত হওয়ায় অপ্রতুল লিফটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
 
আবেদনে বলা হয়, আদালত ভবনের প্রথম চার তলার বিভিন্ন অফিস ও কনফারেন্স কক্ষের পরিবর্তে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলার এজলাসগুলো নিচের তলাগুলোতে স্থানান্তর করা হলে লিফটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নিচতলার গ্যারেজের একটি অংশে কোর্ট হাজতখানা ও জিআরও অফিস স্থাপন করা গেলে বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমবে।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নেতারা মনে বলছেন, আদালত ভবনের এজলাস ও অফিসসমূহের যৌক্তিক পুনর্বিন্যাসের মাধ্যমে আইনজীবী, বিচারপ্রার্থী এবং আদালত সংশ্লিষ্ট সকলের সময় ও শ্রম সাশ্রয় হবে। তারা বিষয়টি মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ