1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:৪০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:৪০:০১ অপরাহ্ন
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন ছবি: দৈনিক সোনালী রাজশাহী


প্রকৃতি ও মানুষের সহাবস্থানের বন্ধন যত গভীর, সভ্যতার ভিত্তিও ততই সুদৃঢ়। কিন্তু জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও নির্বিচার বৃক্ষনিধনের ফলে সেই বন্ধন আজ নানা সংকটে বিপর্যস্ত। এমন বাস্তবতায় আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশব্যাপী শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’।
 
​এরই অংশ হিসেবে শনিবার (১৩ জুন) রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন, বন বিভাগ, পৌরসভা ও ৭টি ইউনিয়নের উদ্যোগে একযোগে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

 
​ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীর অঙ্গীকার
​আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার নীরব অঙ্গীকার। তাই সবুজ বাংলাদেশ বিনির্মাণের এই মহতী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা, উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ