1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষক শাওন প্রভাবশালী হওয়ায় আগে কেউ মুখ খোলেনি, এবার সর্বোচ্চ শাস্তির দাবি

পুঠিয়ায় মা-বাবা হারা অনাথ শিশুকে একাধিকবার ধর্ষণ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৫:২০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৫:২০:৪৪ অপরাহ্ন
পুঠিয়ায় মা-বাবা হারা অনাথ শিশুকে একাধিকবার ধর্ষণ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ছবি: শাওনের


রাজশাহীর পুঠিয়ায় এবার মা-বাবা হারা ১২ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামের এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে।  উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
​অভিযুক্ত শাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় এলাকাবাসী।
 
​ভুক্তভোগী শিশুটির সাথে কথা বললে সে জানায়, অভিযুক্ত শাওন তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। শুধু তাই নয়, এই ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও প্রদান করা হয়। অবুঝ ও অসহায় শিশুটির এই চরম সুযোগ নিয়ে লম্পট শাওন দিনের পর দিন তার ওপর এই পাশবিক নির্যাতন চালায়।
 
​স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শিশুটির জীবন অত্যন্ত কষ্ট ও অবহেলার মধ্য দিয়ে কাটছে। জন্মের মাত্র দুই বছরের মাথায় সে তার বাবাকে হারায়। এরপর মা-ও সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান। তখন থেকে নুন আনতে পান্তা ফুরানো এক প্রতিবন্ধী নানা-নানির পরিবারে ঠাঁই হয় শিশুটির। দুবেলা ঠিকমতো খাবারই জোটে না তার, পড়াশোনা তো অনেক দূরের কথা।
 
​এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, অভিযুক্ত শাওন এর আগেও একাধিক নারীকে নানাভাবে হেনস্তা ও ধর্ষণ করেছে। কিন্তু সে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এবং তার পরিবারের ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। তবে এবার এক অসহায়, অনাথ শিশুর সাথে এমন জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার পর আর চুপ করে নেই কেউ। এলাকাবাসী অবিলম্বে লম্পট শাওনকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
 
​বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, "এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ