1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস নিয়ে এক পরীক্ষার্থী আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১২:০৭:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১২:০৭:৫১ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস নিয়ে এক পরীক্ষার্থী আত্মহত্যা  ছবি: সংগৃহীত
 

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস নিয়ে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশা রানী। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
দিশার চাচা প্রশান্ত কুমার বলেন, ‘গত বছর আইসিটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে দিশা রানী মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ বছর আবারও পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু পরীক্ষা ভালো হয়নি। হতাশায় আত্মহত্যা করেছে।’
 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক সোনালী রাজশাহী/ সোহানুর

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ