1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই যোদ্ধারা কোথায়?’ পুঠিয়া ও দুর্গাপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান ঘিরে সমালোচনা, প্রশাসনের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৭:১৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:১৮:১৮ অপরাহ্ন
‘জুলাই যোদ্ধারা কোথায়?’ পুঠিয়া ও দুর্গাপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান ঘিরে সমালোচনা, প্রশাসনের ব্যাখ্যা সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত
 
 
রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজিত জুলাই শহীদ দিবস পালন অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দাবি করা ব্যক্তি ও স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, সম্মুখসারির অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যদের যথাযথ উপস্থিতি ছিল না।
 
পুঠিয়া ও দুর্গাপুরের একাধিক ফেসবুক ব্যবহারকারী অনুষ্ঠানের ছবি প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, "জুলাই যোদ্ধারা কোথায়?" তাদের দাবি, আন্দোলনের প্রকৃত অংশগ্রহণকারীদের বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজন করায় জুলাইয়ের চেতনা প্রশ্নবিদ্ধ হয়েছে। 
 
তবে এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা।
 
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, "জুলাই আন্দোলনের আহত ও গেজেটভুক্ত ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন। বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে জেলার অনুষ্ঠান হওয়ায় তারা সেখানে অংশ নিয়েছেন।"
দুর্গাপুরের সম্মুখসারির অন্যান্য আন্দোলনকারীরা আমন্ত্রণ পেয়েছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি গতকালই এখানে যোগদান করেছি। তাই বিষয়টি আমার জানা নেই।"
 
অন্যদিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, "আমরা শহীদ আলী রায়হানের বাবাকে দাওয়াত দিয়েছিলাম। তারা জেলা প্রশাসনের অনুষ্ঠানে গেছেন। গেজেটভুক্তরাও জেলার অনুষ্ঠানে ছিলেন। এছাড়া স্থানীয়ভাবে যাদের চিনতাম, তাদের জানিয়েছি। রিকো ও বিজয়কেও বলেছি, তারা অন্যদের জানিয়েছে। জুলাই আন্দোলনে তো সাধারণ ছাত্ররা অনেকেই ছিল, আমি তো সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না।"
 
তিনি আরও বলেন, "গত বছর এ ধরনের অনুষ্ঠান হয়নি। এবারও অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা একদিন আগে পেয়েছি। আগামী ৫ আগস্টের কর্মসূচি উপজেলা পর্যায়েই আয়োজন করা হবে।"
 
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন, ভবিষ্যতে এ ধরনের রাষ্ট্রীয় কর্মসূচিতে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, সম্মুখসারির আন্দোলনকারী এবং শহীদ পরিবারের সদস্যদের সরাসরি সম্পৃক্ত করে আয়োজন করলে বিতর্ক এড়ানো সম্ভব হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ