রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আব্দুল্লাহকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (২৯ জুলাই ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ রাজশাহী ক্যাম্পের একটি চৌকস দল বেলপুকুর থানাধীন মাহেন্দা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ (৩০) বেলপুকুর থানার মাহেন্দা এলাকার মৃত নুরুলের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী নারী (২২) গাজীপুর থেকে রাজশাহীতে তার স্বামীর বাড়ি ফেরার পথে দুর্গাপুর থানাধীন হাড়িয়াপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোযোগ রওনা হন। পথিমধ্যে অটোচালক আব্দুল্লাহ সুযোগ বুঝে অন্য নির্জন পথে গাড়ি ঘুরিয়ে পাটের খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এছাড়া ভিকটিমের গলার স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-০৯, তারিখ: ১৩/০৭/২০২৬) একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।