1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জাফরান ট্যুর অ্যান্ড ট্রাভেলস -এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:৫৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:৫৭:৩১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাফরান ট্যুর অ্যান্ড ট্রাভেলস -এর উদ্বোধন ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে জেলা পরিষদ কার্যালয়ের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জাফরান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নতুন এই প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণসেবায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. খুরশেদ আলম। এ সময় জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার, স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় দেশীয় ও আন্তর্জাতিক এয়ার টিকিট বুকিং ভিসা প্রসেসিং হোটেল বুকিং, পাসপোর্ট প্রসেসিংয়ে সহায়তা টিকিট রি-ইস্যু ও রিফান্ড এবং হজ-ওমরাহ প্যাকেজসহ বিভিন্ন ধরনের ট্রাভেল সেবা প্রদান করা হবে।
 
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. খুরশেদ আলম বলেন গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত ট্রাভেল সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সততা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা মানুষের আস্থা অর্জন করতে চাই।
 
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও জাফরান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটি ভ্রমণসেবার ক্ষেত্রে গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ