1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় অবৈধ ওষুধ, মাদক ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪২:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪২:০০ অপরাহ্ন
পুঠিয়ায় অবৈধ ওষুধ, মাদক ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ ছবি: দৈনিক সোনালী রাজশাহী


রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, মানব ও পশু চিকিৎসায় ব্যবহৃত অবৈধ/নকল ওষুধ এবং চোরাই মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
শনিবার (২২ আগস্ট ২০২৬) রাতে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) এবং একই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠুন আলী (৩৩)।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাত ৬:৩০ ঘটিকায় ধোপাপাড়া গ্রামে মিজানুরের আধা-পাকা টিনশেড বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়:
ওষুধ ও কেমিক্যাল: লিজেন্ড বোরন বোরিক এসিড, টেপেন্টাডল ট্যাবলেট (২০ পিস), Neupomax Filgrastim Injection (১৯ পিস), Xenim Cefepime Injection (২১ পিস), ডিডি নীল পাউডার, Monolorin Water Soluble Power, রাইজিম ডব্লিউ পি, Zismo Vet Syrup, NETSUL 80 WDG এবং উইন রান ব্রেক ওয়েল।
 
অন্যান্য সামগ্রী: পুলিশ ইউনিফর্মের ক্যাটালগ ও জ্যাকেট, গামবুট, চার্জারসহ একটি Hp Core i5 ল্যাপটপ, ১৮২টি মোবাইল সিমকার্ড (গ্রামীণফোন ৯১টি, বাংলালিংক ৯১টি), ৪ বান্ডিল মোবাইল রিচার্জ কার্ড (মোট মূল্য ১,১২,৮১০/- টাকা), ৫টি বাটন মোবাইল, লালচে ও কালো রঙের একটি KOBE HEAVY DUTY ব্যাগ রেঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল কাটিং টুল এবং ২টি হাতুড়ি।
 
র‌্যাব আরও জানায়, মূলহোতা মিজানুর রহমান একটি সংগঠিত আন্তঃজেলা চোর চক্র পরিচালনা করে আসছিলেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ট্রাকের মালামাল চুরি করে নিজের কাছে রেখে বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 
পরবর্তীতে রাত ৭:৩০ ঘটিকায় অপর আসামী মোঃ মিঠুন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে ফর্টিফাইড সয়াবিন তেল (৩৯৯ লিটার) এবং রুট রেস ১০০ এমএল যৌনবর্ধক সিরাপ (৪৯৮ পিস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল মিঠুন তার দোকানে বিক্রির জন্য রেখেছিলেন।
এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া থানায় মাদক আইন ও প্যানাল কোডে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ