1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৫:০৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৫:০৮:৫৭ অপরাহ্ন
পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ছবি: দৈনিক সোনালী রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মজুত করা ৮ বস্তা টিএসপি সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
অবৈধভাবে সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ