1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় আব্দুল করিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০১:০২:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০১:০২:২৫ অপরাহ্ন
পুঠিয়ায়  আব্দুল করিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহী জেলার বেলপুকুর থানার চাঞ্চল্যকর ও আলোচিত আব্দুল করিম হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি মো. আতাবুর রহমান (২৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী।
র‍্যাব জানায়, গত ১১ আগস্ট ২০২৬ তারিখ সকালে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া গ্রামে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় আসামিরা মো. রফিক ও তার ভাই আব্দুল করিমকে (৪০) লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা ভিকটিমদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে আব্দুল করিম মারা যান।
 
এ ঘটনায় নিহত আব্দুল করিমের ভাই মো. কালাম বাদী হয়ে বেলপুকুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ: ১২/০৮/২০২৬)। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আতাবুর গ্রেফতার এড়াতে এতদিন পলাতক ছিল বলে স্বীকার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ