1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে পুলিশিং কমিটির উদ্যোগে কাবাডি খেলা, চ্যাম্পিয়ন তানোর পৌরসভা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-০৯-২০২৬ ১২:৫৭:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ১২:৫৭:৪৭ পূর্বাহ্ন
তানোরে পুলিশিং কমিটির উদ্যোগে কাবাডি খেলা, চ্যাম্পিয়ন তানোর পৌরসভা
 
গ্রামীণ ঐতিহ্য পুনরুজ্জীবিত ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে রাজশাহীর তানোরে জাঁকজমকপূর্ণ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে তানোর থানা পুলিশিং কমিটি।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দল এতে অংশগ্রহণ করে। 
রোমাঞ্চকর ফাইনালে কামারগাঁ ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তানোর পৌরসভা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। আমাদের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হলে তাদেরকে মাঠে ফেরাতে হবে। পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ করা নয়, সমাজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও আমাদের দায়িত্ব। তানোর থানা পুলিশিং কমিটি সেই লক্ষ্যেই কাজ করছে। আমি বিশ্বাস করি, আজকের এই কাবাডি খেলার মাধ্যমে তানোরের ঐতিহ্য যেমন ফিরে এসেছে, তেমনি যুবসমাজের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধও বৃদ্ধি পাবে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তানোরকে একটি নিরাপদ ও ক্রীড়াবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। তার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার এসআই মাসুদ রানা, বাঁধাইড় ইউপির কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী, তানোর থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলী। খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি আব্দুল বারী মাস্টার, হাফিজুর রহমান, সোহরাব হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ