1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে আইনশৃঙ্খলা, মাদক-বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান সাবেক মেয়র

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৩৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৩৫:১৪ অপরাহ্ন
দুর্গাপুরে আইনশৃঙ্খলা, মাদক-বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান সাবেক মেয়র ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
সোহানুর রহমান দুর্গাপুর থেকে: 
রাজশাহীর দুর্গাপুরে মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌরসভার প্রথম মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু।
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাবাজারে তাঁর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
 
সভায় সাইদুর রহমান মন্টু বলেন, মাদক তরুণ সমাজের জন্য বড় হুমকি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার সহযোগিতা থাকলে দুর্গাপুরকে মাদকমুক্ত করা সম্ভব।
 
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শিশুর হাতে বই-খাতা থাকার কথা, সংসারের দায়িত্ব নয়।’
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়; এটি সমাজের সবার দায়িত্ব। অপরাধ, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাইদুর রহমান মন্টু বলেন, ‘জনগণের চাওয়া আমি উপজেলা নির্বাচন করি। তবে যে নির্বাচন আগে হবে, আমি সেই নির্বাচনই করব।’
 
পৌরসভা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর মেয়াদকালে বেতন বাবদ ৩৫ লাখ টাকা রাজস্ব খাতে দিয়ে পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছিল। পুনরায় মেয়র নির্বাচিত হলে দুর্গাপুর পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌর বিএনপির সদস্য আহব্বায়ক কমিটি আকতারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্না আহব্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ