1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:১৬:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:১৬:১১ পূর্বাহ্ন
রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণসহ ২ চোরাচালানকারী গ্রেফতার ছবি: দৈনিক সোনালী রাজশাহী
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ চোরাচালান কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা মোড় এলাকার বলাকা বিল্ডিং সংলগ্ন একটি হিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদরের চুনিয়াগারী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মোক্তার মোল্যা (৪৫) (বর্তমানে বোয়ালিয়ার দড়িখরবোনা এলাকার বাসিন্দা) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মোঃ ছাকিরুল (৪০)।  
 
এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল বিকেল ৫:১০ ঘটিকায় বলাকা বিল্ডিংয়ের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।  
 
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এসআরবি-৫ মিডিয়া সেল।  

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ