সোনালী রাজশাহী ডেস্ক : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় অনুষ্ঠানে থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাংবাদিক নেতা রাশেদ রিপন, বদরুল হাসান লিটন, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক 











