সোনালি রাজশাহী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৮ মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর মৌলবীবাজারের আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরহুম স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সিলেটের স্বনামধন্য পরিবারে, বাবা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।
মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক 















