আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৯:৫১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১০:৫০:৪৮ অপরাহ্ন

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোঃ জীবন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭:৫০ মিনিটে শিবপুরহাট হাইওয়ে থানার সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত জীবন পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের মোঃ জিন্নাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে নাটোরগামী 'তুহিন পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​পবা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে, তবে চালক পলাতক রয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708