পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আব্দুস সবুর বুলেট।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরও উল্লেখ করেন, এই পবিত্র দিনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেজন্য বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি বলেন, "ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে আবারো জানাই ঈদ মোবারক।"