রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দার পাড়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় তরুণ ও শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: হযরত সরকার। তিনি তার বক্তব্যে বলেন, "মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের প্রতীক। আজকের এই ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের শিক্ষা দেয়।" তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম,
২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আইয়ুব আলী, পুঠিয়া উপজেলা বেগম জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ, বারাকাহ লাইফ ফাউন্ডেশন ও অরফান অ্যাক্টিভিটিস এর সভাপতি মো: হাসান আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো: মাইনুল ইসলাম। তিনি বলেন, "স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
পুরো অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বানেশ্বর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ২নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মো: মানিক আলী শাহ্।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উৎসুক জনতা এই আনন্দঘন পরিবেশ উপভোগ করেন।
দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন
দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন