আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১২:১৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১২:১৬:৪৫ পূর্বাহ্ন

সাফ অনুর্ধ্ব ২০

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


সাফ অনুর্ধ্ব ২০ ফুটবলে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।
 
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে মুখোমুখি হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষ্যে টাইব্রেকারে টানা দ্বিতীয় জয় লাভ করে। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়।
 
প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।
 
অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।
 
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়। তিনি ডান প্রান্ত দিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন।
 
ম্যাচজুড়ে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি। ফলে শেষ সময়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে সব শেষ বিজয়ের সাদ পায় বাংলাদেশ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708