জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রবীণ সাংবাদিক ও নেত্রী লিপিকা সরকার। দীর্ঘ তিন দশকের সাহসী সাংবাদিকতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠাকে পুঁজি করে এবার তিনি সংসদীয় রাজনীতিতে যুক্ত হতে চান।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সন্তান লিপিকা সরকার বর্তমানে দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। এর আগে তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির মুখপত্র হিসেবে পরিচিত ‘দৈনিক দিনকাল’-এর মফস্বল সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওয়ান-ইলেভেন পরবর্তী সংকটকাল থেকে শুরু করে রাজপথের প্রতিটি আন্দোলনে লিপিকা সরকার সর্বদা সোচ্চার ছিলেন। পেশাজীবী সংগঠনের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও তার রয়েছে গভীর যোগাযোগ।
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে লিপিকা সরকার বলেন, দীর্ঘদিন গণমাধ্যমের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এখন সংসদে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে এবং দলের হাত শক্তিশালী করতে আমি কাজ করতে চাই। দল সুযোগ দিলে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
দৈনিক সোনালী রাজশাহী / রাকিবুল হোসেন শাহীন
দৈনিক সোনালী রাজশাহী / রাকিবুল হোসেন শাহীন