আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:০৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:০৯:২৫ অপরাহ্ন

শিবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল


 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার শিবগঞ্জ মদিনা মসজিদ চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিমের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শিবগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. কেরামত আলী, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিমের সভাপতি মো. শহিদুল্লাহ, সেক্রেটারি মো. আব্দুল আওয়াল এবং সাবেক সভাপতি মো. মামুন হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি তারা এ দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
 
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিমের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708