আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:০০:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:০০:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের নৃশংসতা: মা ও ভাইকে কুপিয়ে জখম



রাজশাহীতে মা ও ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়েছে মুন্না (৩০) নামে মাদকাসক্ত এক যুবক। শনিবার (২২ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মেহেরচন্ডী দায়রা পার্ক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আহতরা হলেন, নগরীর মেহেরচন্ডী এলাকার মোছা. টুলু ও তার ছেলে মো. মৃদুল (২৫)। অভিযুক্ত মুন্না টুলুর ছেলে। 
 
স্থানীয়রা জানান, মুন্না মাদকাসক্ত ছিল। এছাড়া তার মানসিক সমস্যা রয়েছে। কয়েকবার তাকে রিহ্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে এসে রিকশা চালাতো। তবে নিয়মিত মাদক সেবন করত মুন্না। রাতে মা ও ভাইকে হাসুয়া ও বটি দিয়ে জবাই করেছে। দরজা ভেঙে এলাকাবাসী ভেতরে ঢোকেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। আর আহত দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
 
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আকরামুজ্জামান বলেন, দুজনের অবস্থা সংকটাপন্ন। জরুরি বিভাগে তাদের ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। অভিযুক্ত ছেলেকে থানায় নেওয়া হয়েছে। 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708