আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১০:৩১:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১০:৩১:২০ পূর্বাহ্ন

পুঠিয়ায় কোয়ার্টারে আগুন, পুড়ে ছাই ৪০ মণ রসুন




রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেটের একটি কোয়ার্টারে আগুন লেগে প্রায় ৪০ মণ রসুন পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোয়ার্টারে আগুন দেখতে পেয়ে নাইটগার্ড বিষয়টি সাদ্দামকে জানান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কোয়ার্টারে রাখা প্রায় ৪০ মণ রসুন পুড়ে যায়।
 
ভুক্তভোগী সাদ্দাম বলেন,  পুড়ে যাওয়া রসুনগুলো আমার আপন ছোট ভাইয়ের। আমি রেলওয়ের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করি। আমাদের পারিবারিক ঝামেলা রয়েছে। এখানে শর্টসার্কিটের কোনো সম্ভাবনা নেই। শত্রুতার কারণে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে।

তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সোনালী রাজশাহী
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708